২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেহেন্দিগঞ্জে শ্যালোকের কোপে দুলাভাই খুন

আপডেট: আগস্ট ১৬, ২০২২

বিজয়নিউজ :: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা জয়নগর ইউনিয়নের ছনখোলা গ্রামে শ্যালকের কোপে দুলাভাই কেতাব আলী (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আন্দারমানিক ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ হাওলাদারের মেয়ে জামাই কেতাব আলীকে কিছুদিন পূর্বে ওয়ারিশ সূত্রে জমি ভাগ করে দেয় শ্বশুর সিরাজ হাওলাদার। ওই স্ত্রীর পাওয়া জমিতে কেতাব আলী ১৬ আগষ্ট মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় ফসল চাষাবাদ করতে গেলে শ্যালক টিপু হাওলাদার বাঁধা দেয়। তাতেই বিপত্তি।
এসময় দুলাভাই কেতাব আলীর সাথে শ্যালক টিপু হাওলাদারের বাকবিতন্ডা হলে টিপু হাওলাদার তার হাতে থাকা ধারালো ধারালো দেশিয় অস্ত্র দিয়ে দুলাভাই কেতাব আলীর মাথায় আঘাত করে।
তাৎখনিক মাথায় গুরুতর জখম অবস্থায় কেতাব আলী মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের জানান, কেতাব আলীকে হত্যার ঘটনায় শ্যালক টিপু হাওলাদার(৪৫)কে আটক করা হয়েছে।

371 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন