
আপডেট: আগস্ট ২৩, ২০২২
বিজয় নিউজ :: ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে হিজলা থানা আওয়ামীলীগের উদ্দ্যোগে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে দলটি।সমাবেশে উপস্থিত ছিলেন থানা আ”লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিললন, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন, মাষ্টার নাসির উদ্দিন, সেচ্ছাসেবকলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ইসমাইল হোসেন রাড়ি, ইব্রাহীম সরদার, ছাত্রলীগ নেতা সোলায়মান শান্ত, রুমা বেগম, খালেদা বেগম, জামাল তফাদার, সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
হিজলা উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত নিত্য পন্য, জ্বালানী, গুম,খুন, ভোলায় ২টি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সফল আয়োজন করেছে দলটি।
দুই দলের একই স্থানে কর্মসূচীকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজসহ জেলা থেকে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্ম কর্তকাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। শেষ পর্যন্ত উভয় পক্ষের সভা সমাবেশ সফল ভাবে শেষ হয়েছে বলে দাবি তাদের।
২৩ আগষ্ট মঙ্গলবার হিজলা থানার পার্শ্বে ভিশন কেয়ার হাসপাতালের সামনে কর্মসূচী পালন করে বিএনপি। অপর দিকে থানার সামনে জেলা পরিষদ ডাকবাংলার সামনে থানা আওয়ামীলীগ কর্মসূচী পালন করে হিজলা থানা আ’লীগ।
বিএনপির কর্মসূচীতে অংশ নেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, বিলকিস জাহান শিরিন, মিজানুর রহমান মুকুল, দেওয়ান মোঃ শহিদুল্লাহ, আঃ গাফ্ফার তালুকদার, মনির দেওয়ান, রিমন দেওয়ান প্রমুখ।
মাত্র ১০ গজের মাথায় হিজলা থানার সামনে শ্রীপুর গ্রামে এ কর্মসূচী নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রক্রিয় চলছে। বিগত এক দশকে হিজলা উপজেলায় এমন কর্মসূচী দেখেনি এখানকার সাধারণ মানুষ। কেউ কেউ একে সৌহাদ্য হিসাবে দেখলেও কেউবা ভিন্নমত পোষন করছেন।