২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় ভবঘুরের মৃতদেহ উদ্ধার

আপডেট: আগস্ট ২৬, ২০২২

সাইফুল ইসলাম : : বরিশালের হিজলায় ভবঘুরের লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ। এলাকাবাসি জানাযায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে র্দীঘদিন যাবৎ ভবঘুরে থাকতেন। তার ঠিকানা জানতে চাইলে বলতেন ভারতে।কেউ তেমন ভাষা বুঝতো না।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে বাজারের লোকজন তাকে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। হিজলা থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম জানায় সংবাদ পেয়ে মৃত্যু দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যু দেহের বয়স অনুমানিক (৫০) বছর হবে।সে একজন মুসলিম পরিবারের সন্তান। তার কোন পরিচয় মিলেনি।
হিজলা থানান পুলিশ পরিদর্শক(তদন্ত) আবদুর রহমান জানায় মৃত্যু দেহটি উদ্ধার করা হয়েছে। হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল সেবাচিম পাঠানো হয়েছে।

111 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন