ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে দুই ভাই বজ্রপাতে নিহত

আপডেট: August 31, 2022

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশায় শালদিগা হাওরে মাছ ধরতে গিয়ে বেখইজোড়া গ্রামের সহোদর দুই ভাই বজ্রপাতে নিহত।
উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার তিন ছেলে আজ ৩০ আগষ্ট মঙ্গলবার গভীর রাতে নৌকা যোগে পাশ্ববর্তী শালদিগা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায়। আজ ৩০ আগস্ট সকাল ৬টায় ঝড়ের কবলে পড়ে ওই সময় বজ্রপাতের একটি গুলা তাদের নৌকায় পড়ে এতে খুকন মিয়া (৪২) ও সহোদর ভাই জিলন মিয়া (৩০) ওই দুই ভাইয়ের শরীল বজ্রপাতের আঘাতে ঝলসে যায়। পরে অন্য জেলে ও স্বজনরা ক্ষতবিক্ষত মরদেহ বাড়ীতে আনেন।
এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মিজানুর রহমান তিনি বলেন, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সহোদর দুই ভাইকে মৃত ঘোষনা করেন। বজ্রপাতে নিহত হওয়ায় থানায় কোন মামলা হয়নি।

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন