২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠি আদালতে প্রবেশমুখে মামলার বাদীর উপর হামলার অভিযোগ

আপডেট: আগস্ট ৩১, ২০২২

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশকালে মামলার বাদী আলাউদ্র উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার আলাউদ্দিন জেলার কাঁঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের হোসেন সিকদার এর ছেলে। হামলাকারী আবুল কালাম সিকদার একই গ্রামের ছমেদ সিকদার এর ছেলে। ঘটনাটি মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১২ টার সময় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশকালে ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে ডিউটি কালে এটিএসআই ইউনুস হামলাকারী আবুল কালামকে আটক করে কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন এর কাছে নিয়ে যান। পরে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আলাউদ্দিন সিকদার। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এস আই সুশংকর। ঘটনার সময় আদালতে আসা মানুষদের মধ্যে আতংক বিরাজ করে।

100 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন