২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২

হিজলা প্রতিনিধি::  উৎসবমুখর পরিবেশে হিজলা থানা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলটি। হিজলা উপজেলা সদর বিএনপির কার্যালয়ে ১ নভেম্বর সকাল ৮টায় মেজবাহউদ্দিন চৌধুরী অপুর নেতৃত্বে আলোচনাসভা, দোয়া মাহফিলশেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। প্রশাসনের বাঁধা উপেক্ষ করে দলটি হিজলা উপজেলা সদর টেকের বাজার প্রদক্ষিণ শেষে মাঠ ত্যাগ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন নুরুল আলম রাজু। বাঁধাহীন এ অনুষ্ঠানে হিজলা উপজেলার ৬টি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা যোগদেন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েব নাজমুল হক, আলী আহম্মদ হাওলাদার,আলতাফ হোসেন খোকন দপ্তরী, সোলায়মান মোল্লা, বেল্লাল জমাদ্দার,স.ম হুমায়ুন, জুয়েল হক নবু, সাইফুল্লাহ ফুয়াদ,আঃ বারেক মাঝি, মাইনুল হাসান সম্রাট, জহির উদ্দিন সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ।বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে পুলিশের বাঁধার সম্মুখিন হন।পুলিশি বাঁধা উপেক্ষা করে নেতাকর্মীরা উপজেলা বন্ধরে বিক্ষোভ মিছিল শেষে চলে যায়।

156 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন