২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নবগঠিত মধ্যনগর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত অব্যহত

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা প্রতিনিধি(সুনামগঞ্জ):; নবগঠিত মধ্যনগর উপজেলা সদর বাজারে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অব্যহত রয়েছে।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরী করে নিত্য প্রয়োজনীয় মালামাল চড়া দামে ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টারে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষিতে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান, গতকাল ৩১ আগষ্ট বুধবার ভ্রাম্যমাল আদালত পরিচালনা করে শম্ভু ও রায়ের মনিহাড়ী দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী পাওয়ায় তাকে ২০০০ টাকা জরিমানা করা হয়। একই দিন বিপ্লবের মিষ্টির দোকানে অসাস্থ্যকর খাবার পরিবেশন করায় তাকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়। ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকায় ওই তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। দুইটি ডায়াগনস্টিক সেন্টার গুলোতে আইনগত জটিলতা থাকায় ৭০০০ টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোঃ নাহিদ হাসান খান তিনি বলেন, মধ্যনগর উপজেলা সদর বাজারসহ কোন হাট বাজারে ব্যবসায়িরা সিন্ডিকেট তৈরী করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে বিক্রি করলে ওই ব্যবসায়িকে আইনের আওতায় আনা হবে। আমাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোট এর অভিযান অব্যহত থাকবে।

114 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন