
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২
গিয়াস উদ্দিন রানা.ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় জলমহালে সরকারি ইজারাকৃত জলমহালে বহিরাগত জেলেদের হামলায় এক পাহারাদার নিহত। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন পাইকুরাটি ইউনিয়নের অন্তভূক্ত সুনই নদী প্রকাশিত মনাই নদী ইজারাকৃত জলমহালে গতকাল বুধবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বহিরাগত একদল জেলে ওই জলমহাল লোট করার জন্য জলমহালে হামলা চালায়। এসময় বিল রক্ষনাবেক্ষনের জন্য নিয়োজিত পাহারাদারদের সাথে তাদের সংঘর্ষহয়। এসময় জেলেদের বল্লমের আঘাতে তৌফিকুল (৪০) নামের এক পাহারাদার বল্লমের আঘাতে গুরুতর আহত হয়। পরবর্তীতে বিলের অন্যান্য পাহারাদার ও তার স্বজনরা তাকে রাতেই ধর্মপাশা উপজেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত পাহারাদার জলমহাল তীরবর্তী বেখইজোরা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে তৌফিকুল (৪০) মারা যায়। থানা পুলিশ মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।