২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলার মেমানিয়ায় বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২

বিজয় নিউজ :: সরকারের রাষ্ট্ পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে বর্তমানে সারা দেশে নিত্য প্রয়োজনিয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা ও নারায়নগঞ্জের গণতন্ত্রকামী ছাত্র এবং যুবদলের নেতৃবৃন্দ দেরকে নির্বিচারে হত্যা করার প্রতিবাদে, বরিশালের হিজলা উপজেলা মেমানিয়া ইউনিয়ন বিএনপি’র ব্যবস্থাপনায়, সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আফসার উদ্দিন হাওলাদার সদস্য বিএনপি বরিশাল জেলা উত্তর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী অপু, সিনিয়র সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি।উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিজলা উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নায়েব নাজমুল হক। আলী আহম্মদ হাওলাদার সাবেক সভাপতি বিএনপি গুয়াবাড়িয়া ইউনিয়ন, আব্দুল বারেক মাঝি, যুগ্ম আহব্বায়ক বিএনপি, থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক বেলাল জমাদার, আলতাব হোসেন খোকন সাবেক যুবদল সভাপতি হিজলা উপজেলা, সাবেক যুবদল নেতা দেওয়ান মুজিব,গিয়াস দেওয়ান বিএনপির যুগ্ন-আহবায়ক হিজলা উপজেলা,ছত্তার মাঝি সাবেক যুবদল নেতা, হিজলা উপজেলা, শাহে আলম প্যাদা যুবনেতা হিজলা উপজেলা ,জহিরুল ইসলাম নবু, মাইনুল হাসান সম্রাট সদস্য সচিব ছাত্রদল হিজলা উপজেলা শাখা।
১০ সেপ্টেম্বরের মেমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার উদ্দিনের বাড়ির সামনে একটি মাদ্রাসায় এ কর্মসূচীর আয়োজন করে দলটি। বিক্ষোভ মিছিলটি সেখান থেকে ইউনিয়নের টেকের বাজারে এস শেষ হয়। বক্তব্যে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার তাদের ব্যর্থতার কারণে জাতি আজ হতাশায় হিমশিম খাচ্ছে,এই অবৈধ ভোট চোর সরকার পতন আন্দোলনে জাতিকে আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

308 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন