
আপডেট: September 14, 2022
সাইফুল ইসলাম :: ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারা দেশের ন্যায় হিজলায় এস এস সি সমমানের পরীক্ষা। পাঁচটি কেন্দ্রে বসতে যাচ্ছেন ১ হাজার ৬ শত ৩৫ জন পরীক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে হিজলা উপজেলায় এস এস সি ও দাখিল পরীক্ষায় ১৬৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করতে যাচ্ছেন।সাজ সাজ রব এখন চারটি কেন্দ্র। এর মধ্যে মুল কেন্দ্র বিসিডিতে ২৮২ জন, ভ্যানু হিসাবে সংহতি পাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৯৩ জন। কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫১৭ জন, মাওলানা মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদালয়ে ১৫৪ এবং আফসার উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশনিতে যাচ্ছেন ৩৮৯ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ব্যবস্থাপনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পস্তুতি সম্পন্ন করেছেন তারা।