মেঘনা নদীতে বজ্রপাতে আহত ২ নিখোজ ৩ জেলে

আপডেট: September 15, 2022

হিজলা প্রতিনিধি :: হিজলার মেঘনা নদীতে বজ্রপাতে ৩ জে্লে নিখোজ, উদ্ধার ২। হিজলাগৌরব্দীর মেঘনানদীর আযাদ সরকারের ঘাটের কাছে এ বজ্রপাতের ঘটনা ঘটে।আহত রবিউল সরদার,ওসমান সরদার উভয়ের বাড়ি মেমানিয়ায়।

নিখোজদের তালিকায় রয়েছেন সিকিম আলী সরদারের পুত্র মোক্তার সরদার,খলিল রাড়ির পুত্র আমীর রাড়ি এবং বারেক সরদারের পুত্র ফরহাদ সরদার।এদের প্রত্যেকের বাড়ি মেমানিয়া ইউনিয়নে।

১৫ সেপ্টেম্বর সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই সুবাদে জেলেরা হিজলাগৌরব্দীর আযাদ সরকারের মাছঘাটের এলাকায় বজ্রপাতের স্বীকার হন জেলেরা। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয়েছে। বাকি তিনজনের খোজ দমলেনি বলে দাবি করছেন হিজলা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র। এখনও তাদের টিম মেঘনা নদীতে রয়েছে।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন