
আপডেট: অক্টোবর ২, ২০২২
গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মত বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মধ্যনগর উপজেলায় চারটি ইউনিয়নে ৩৩টি সারদীয় দুর্গাপূজা উদর্যাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাজপথ কাপানো বখশিয়ান নেতা শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক বিদুৎ কান্তি তালুকদার ও বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ নু রনবী তালুকদার, প্রমুখ্য।