মধুপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট: October 2, 2022

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ: `জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়‍‍` এ প্রতিপাদ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।
আলোচনা সভায় মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের উপর বিষদ আলোচনা করেন ম্যাডিক্যাল অফিসার ডাঃ ফাতেমাতুজ জহুরা। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্স, বিভিন্ন ফার্মেসীর মালিক,ক্লিনিক প্রতিনিধিগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর, এনজিও প্রতিনিধিগন।

119 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন