
আপডেট: অক্টোবর ২, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রতিনিধি(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আসন্ন ঈদে মিল্লাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলা বি.আর ডিবি হল রুমে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ১২ ই রবিউল আওয়াল ৯ অক্টোবর রোজ রবিবার বাদ যোহর, প্রতি বছরের ন্যায় একটি বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মিল্লাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উক্ত সংঙ্গঠনের সকল আশেকানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বি. আর ডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জুবায়ের পাশা রেজভীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
রেজভীয়া দরবার শরিয়ের পির জাদা শাহ্ সুফি মোহাম্মদ ইয়ার খাঁন রেজভীর সাধারন সম্পাদক এর পরিচালনায় সংকিপ্ত বক্তব্য রাখেন রেজভীয়া দরবার শরিফের বক্ত মোহাম্মদ সেলিম আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান, মোহাম্মদ হায়দার জাহান প্রমুখ্য।