
আপডেট: অক্টোবর ৩, ২০২২
সাইফুল ইসলাম :: হিজলা উপজেলায় সদ্য বিদায়ী ইউএনও বকুল চন্দ্র কবিরাজ এবং সদ্য যোগদানকারি ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার এর যোগদান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিজলা – মেহেন্দিগঞ্জের এমপি পংকজ নাথ।
সোমবার ৩ অক্টোবর সন্ধ্যায় হিজলা উপজেলা মিলনায়তনে এমপি পংকজ নাথ’র উদ্দ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান উপাধ্যাক্ষ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান, হিজলা থানা ওসি তদন্ত আঃ রহমান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা জানান, বিগত দিনগুলোতে সদ্য বিদায়ী ইউএনও বকুলচন্দ্র কবিরাজ দুই বছরের বেশি সময়ে হিজলার জন মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন।বর্তমানে তিনি পার্শ্ববর্তী মুলাদী উপজেলায় যোগদান করেন। তার বিদায়কে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি এ উপজেলার সাধারণ মানুষসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তাগন।তারা মনে করেন বর্তমান ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার ও হিজলার জনগনের আস্থা অর্জনে সকল প্রকার ভুমিকা রাখবেন। এমনটাই দাবি হিজলার আপামর জনগনের।অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দি আহম্মেদ।