২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় মা ইলিশ রক্ষায় প্রথম দিনে আটক-৬

আপডেট: অক্টোবর ৭, ২০২২

হিজলা প্রতিনিধি :: মা ইলিশ অভিযানের শুরুতেই ছয় জেলে আটক।বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটথেকে অভিযান চলাকালিন শুক্রবার সকাল পর্যন্ত প্রথম দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের বিশেষ টিম মৎস্য দপ্তর, নৌ পুলিশ, কোষ্টগার্ড একযোগে অভিযান চালান।
২০২২ মা ইলিশ রক্ষা উপলক্ষে নৌ পুলিশ হিজলা ইউনিট এর ইনচার্জ, বিকাশ চন্দ্র দে, মৎস্য অফিসার ও কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করে। ৪ জনকে ১৯৫০ সনের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(২)(খ) ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ( UNO) মোহাম্মদ তারেক হাওলাদার, হিজলা মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ০১(এক) বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ২ জনের বয়স কম হওয়ায় মুচলেকায় অভিভাকের নিকট হস্তান্তর করেন। প্রায় ৫০০০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে । মৎস্য অফিসার এর উপস্থিতিতে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

355 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন