সুনামগঞ্জ মধ্যনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আপডেট: October 16, 2022

মধ্যনগর থানার সামনে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি- বিজয় নিউজ

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা ও মধ্যনগর(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের উদ্যোগে বিভিন্ন জলাশয় ও হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়েপেলা হছে।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান গত ১৪ অক্টোবর শুক্রবার উপজেলা বংশীকুন্ডা ইউনিয়নের সোমেশ্বরী নদী জলমহাল ও ঘাসী গাং উন্মুক্ত নদী জলমহালে অভিযান চালিয়ে ২টি নিষিদ্ধ খনা জাল (মশারি জাল) জব্দ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিমল চন্দ্র সরকার (৪০) নামের এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার কায়েতকান্দা গ্রামে। উপজেলা নির্বাহী নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন।
গতকাল শনিবার মধ্যনগর হাটবার বাজারে দুপুর ১২ টায় জাল মহালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে এসব জাল থানার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এব্যাপারে ইউএনও বলেন, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় উপজেলার সোমেশ্বরী নদী জলমহাল থেকে ২টি মশারি জাল জব্দ ও ১ জেলেকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঘাসী গাং উন্মুক্ত নদী জমহালে বাঁশ ও জালের বেড়া দিয়ে নৌ চলাচলে প্রতিবদ্ধকতা সৃষ্টি করার অপরাদে সে খান থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন