
আপডেট: ডিসেম্বর ৮, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা ও মধ্যনগর(সুনামগঞ্জ):;সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় কাবিটা প্রকল্পের অর্থায়ানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) সহযোগীতায় ফসল রক্ষা বেড়ীবাঁধ সংস্কার, মেরামত ও পূণনির্মান কাজ বাস্তবায়নে জরিপ কাজ শেষ হয়েছে।
গতকাল মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান ও মধ্যনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন কাইলানির হাওর, গুরমার হাওর, দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নের শালদিগার হাওর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার মধ্যেস্থলে গুরুত্বপূর্ণ টঙ্গীরবাঁধ সরজমিনে পরিদর্শন ও মাঠ জরিপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সাথে ছিলেন, পানিউন্নয়ন বোর্ড মধ্যনগর শাখার সার্ভেয়ারসহ প্রকল্প মনিটরিং কমিটির সদস্যবৃন্ধ।#####