
আপডেট: ডিসেম্বর ১১, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান।
বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে
উপজেলা পরিষদ হল রুমে জয়িতাদের সম্বর্ধনা করা হয়। এসময় সমাজে অবহেলিত পাঁচজন স্বাবলম্বি মহিলাকে সম্বর্ধনা দেওয়া
হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলা সদর ইউনিয়নের দশধরি গ্রামের আসমা আক্তার, শিক্ষিকা ও চাকরী ক্ষেত্রে
সাফল্য অর্জনকারী ধর্মপাশা নতুন পাড়া নিঝুম তালুকদার, সফল জননী কামলাবাজ গ্রামের কল্পনা রানী তালুকদার, নির্যাতনের
বিভীষিকা মুছে ফেলে নতুন করে জীবন গড়ে স্বাবলম্বী হয়েছেন কামলাবাজ গ্রামের চায়না সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য
অবদান রেখেছেন নবগতি মধ্যনগর উপজোর সম্পদপুর গ্রামের কাকলী তালুকদার। তাদেরকে ক্র্যাচ দিয়ে সম্মানিত করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সভাপতির্থে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান। অন্যনদের মাঝে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ তৌফিক আহমদ, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্টানের প্রধান ও সহকারী শিক্ষিকাসহ অগনিত সমাজ সেবক মহিলা উপস্থিত ছিলেন।