২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশা ও মধ্যনগরে প্রভাবমুক্ত পিআইসি গঠন কৃষকরা উৎসাহিত

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);: সুনামগঞ্জের ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলায় ফসল রক্ষা বেড়ীবাঁধ বাস্তবায়নে প্রভাবমুক্ত প্রকৃত কৃষকদের (পিআইসি) কমিটিতে অন্তভূক্ত করায় দুই উপজেলার ইউএনও কে ধন্যবাদ জানাচ্ছেন এলাকার কৃষকরা।
হাওর বেষ্টিত এক ফসলী বোরো ধান উৎপাদনের কেন্দ্রস্থল। ধর্মপাশা ও মধ্যনগর এ দুই উপজেলায় আটটি হাওর প্রতি বছর কাবিটা প্রকল্পের অর্থয়নে উপজেলা প্রশাসন থেকে ইউএনও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড পাউবোর উপসহকারী প্রকৌশলী সদস্য সচিব। এ দুই জনের পর্যবেক্ষনে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হলেও এ বছর প্রভাবমুক্ত পিআইসি অনুমোদন দেওয়া হচ্ছে। এতে সাধারন কৃষকরা অতি উৎসাহিত হয়ে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। বিগত দিনে কৃষকরা পিআইসির কাজ নেওয়ার জন্য প্রভাবশালীদের দারস্ত হয়ে লাখ লাখ টাকার বিনিময়ে প্রকল্প কমিটি অনুমোদন পেলেও এ বছর নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার ও ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারা প্রতিটি পিআইসি কমিটিকে বলে দিয়েছেন যে, ফসলরক্ষা র্বাধ বাস্তবায়ন (পিআইসি) কমিটি অনুমোদনে কাউকে একটি টাকাও দিবেন না।
ইতিমধ্যে ১৫/২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই সব গুলো প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হবে বলে পাউবো সূত্রে জানা গেছে।
এব্যাপারে নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নাহিদ হাসান খান তার কার্যালয়ে যেসব পিআইসি কমিটির ফাইল জমা দেওয়া হচ্ছে ওই সব কৃষকদের সতর্ক করেছেন যে, পিআইসি কমিটি নেওয়ার জন্য কাউকে একটি টাকাও দিবেন না। যদি এমন অভিযোগ পাই তা হলে ওই পিআইসির প্রকল্প বাতিল করা হবে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অলিদুজ্জামান তিনি বলেন, যে হাওরে যে সমস্ত কৃষকের জমি আছে ওই কৃষক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) কমিটির দায়িত্ব পাবেন। তবে কাজ সম্পর্কে পূর্ব অভিঞ্জতার একান্ত প্রয়োজন। ইতিমধ্যে কয়েকটি কমিটি অনুমোদন দিয়েছি। পর্যায়ক্রমে সবগুলো প্রকল্প অনুমোদন দেওয়া হবে।

149 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন