
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের ধর্মপাশা সদর উপজেলার জানিয়ারচড় গ্রামের সামনে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের অর্থায়ানে ৩৩ লাখ টাকা ব্যয়ে গর্তের ভিতর ব্রিজটি জনস্বার্থে বিন্দুমাত্র কাজে আসছে না।
যদিও ব্রিজটি জানিয়ারচড় ও দেওলা গ্রামের লোকজন ওই ব্রিজের উপর দিয়ে হাওরে যাতায়াতের একমাত্র রাস্তা হলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওই রাস্তাটি ফসল রক্ষা বেড়ীবাঁধের আওতাভূক্ত হওয়ায় খালটি বন্ধকরে বেড়ীবাঁধ দেওয়ায় ব্রিজটি অকেজু হয়ে গর্তের ভিতর পড়েছে। ওই ব্রিজটি এখন জনস্বার্থে বিন্দুমাত্র কাজে আসছে না।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়ানে ৫/৬ বছর পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মান করা হয়েছে। রাস্তা না থাকায় ব্রিজটি এখন কোনো কাজে আসছে না।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস বলেন, ব্রিজটি যখন বাস্তবায়ন করা হয়েছিল তখন ব্রিজটির গুরুত্ব ছিল, এখন পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ হওয়ায় ব্রিজটি অকেজু হয়ে পড়েছে।