স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

আপডেট: February 20, 2023

বিজয় নিউজ:; রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় বন্যা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী সুজনও আত্মহত্যার চেষ্টা করেন।
রোববার রাত ১১টায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক।

তিনি জানান, ভাটারা ছোলমাইদ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী সুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত নারী গার্মেন্টসে চাকরি করতেন এবং আহত সুজন রাজমিস্ত্রির কাজ করতেন বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি— পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী আগে স্ত্রীকে হত্যার পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ওই বাড়ির আশপাশের লোকদের মাধ্যমে জানতে পেরেছি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার স্বজনরা

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন