ধর্মপাশায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

আপডেট: March 21, 2023

গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তন হল রুমে জাতীয় পুষ্টি পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্তার সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, রাজাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, ওয়াল মিশন এনজিওর উপজেলা সমন্নয়কারি সাগর পুরকাস্ত প্রমুখ্য।

168 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন