ধর্মপাশায় ও মধ্যনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

আপডেট: May 18, 2023

ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ। গতকাল ১৬ মে ২০২৩ মঙ্গলবার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
২০২২-২৩ অর্থ বছর চলতি বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের ১৬ মে মঙ্গলবার সকাল ১০টায় শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন ধান ক্রয় কমিটির সভাপতি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, কৃষক প্রতিনিধি আজহারুল ইসলাম পি.কে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মধ্যনগর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন ভৌমিক প্রমুখ।
সরকার চলতি বোরো মৌসুমে ধর্মপাশা খাদ্য গুদামে ১ হাজার মেঃটন ও মধ্যনগরে ১হাজার ৩৮৭ মেঃটন ধান সংগ্রহের অনুমতি পেয়েছেন। এ দুই উপজেলায় ২ হাজার ৩৮৭ মেঃটন ধান ক্রয় করবে খাদ্য গুদাম। সরকারি নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩০টাকা হিসেবে প্রতি মন ধান ১২০০ টাকা। কৃষকদের কাছ সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন।
একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃটন ধান গুদামে দেওয়ার নির্দেশনা রয়েছে। উদ্বোধনের পর পরই ৩ জন কৃষক ৯ মেঃটন ধান গুদামে দিয়েছেন।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন