২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ১৯ প্রার্থীকে বহিস্কার

আপডেট: জুন ৩, ২০২৩

বিজয় নিউজ:;দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে বরিশাল সিটি নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতা করা বিএনপির ১৯ প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুন) রাতে নির্বাচনে অংশ নেয়া ১ মেয়র, প্রার্থী রুপম সাধারন কাউন্সিলর পদের ১৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদের তিন প্রার্থীকে বহিস্কার হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহিদুর রহমান রিপন।

বর্তমানে কোন পদ-পদবী না থাকা ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মেয়র পদের প্রার্থী কামরুল আহসান রুপমকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানিয়েছিলেন, রুপন বিএনপির কেউ নয়।
বহিস্কৃতরা হলেন-বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির তিন যুগ্ম আহবায়ক ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুন অর রশিদ ও ১৯ নং ওয়ার্ডের এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন। এছাড়াও নির্বাচনে থাকা মহানগর বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য ৯ নং ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে অংশ নেয়া রাশিদা পারভীন।

নগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ডের প্রার্থী দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, একই ওয়ার্ডের প্রার্থী বরিশাল জেলা তাতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নগরীর ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান ফারুক, ৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, ১৫ নং ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ২২ নং ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক জেসমিন সামাদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবির।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন