
আপডেট: জুন ১০, ২০২৩
বিজয় নিউজ:: ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাজারখানেক নেতাকর্মীকে নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের পর মিছিল বের করেন- সমকাল
ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাজারখানেক নেতাকর্মীকে নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের পর মিছিল বের করেন- সমকাল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্ধারিত সময়ের পর মিছিল করায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার ছিল সিটি নির্বাচনের প্রচারের শেষ দিন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাত আটটার পর মিছিল সমাবেশ নিষেধ। কিন্তু ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাজারখানেক নেতাকর্মী নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের পর মিছিল বের করেন। এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার ভ্রাম্যমাণ আদালত ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল বন্ধ করতে বলেন। ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। কিন্তু ভ্রাম্যমাণ আদালত তাদের বলেন, মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হবে। সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নেতা শেখ ইনানের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।