হিজলায় এফ এ আর গ্রুপের উদ্যোগে গরু বিতরণ

আপডেট: June 16, 2023

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গরীব,দুস্থ, অসহায় ৫০টি পরিবারের মধ্যে গরু বিতরণ করেছেন এফ এ আর গ্রুপের চেয়ারম্যান এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক। শুক্রবার ১৬ই জুন সকাল দশটায় হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সরকারি সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছোট ভাই ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম। ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম জানান, ১৯৯০ সাল থেকে তারা হিজলা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের সদস্যদের সহযোগিতা করে আসছেন। তবে আজকের এই ৫০টি পরিবারের মধ্যে গরু বিতরণ কর্মসূচি ছিলো তার মমতাময়ী মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে। তিনি আরো বলেন হিজলা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা মেন্দিগঞ্জের সব কয়টি ইউনিয়নের অসহায়দের মাঝেও একই ভাবে তাদের সাহায্য কার্যক্রম চলবে। তিনি আরও জানান, অত্র এলকার অসহায় পরিবারের কন্যাদায়গ্রস্থদের বিবাহ ও দুস্থ্যদের মাঝে ঘর বিতরণের মতো সহায়তা করে যাবেন তারা।
বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ইউনুস মিয়া, ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন মাতুব্বর, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব আহসান হাবিব হিরন হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগন।

121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন