
আপডেট: জুন ২০, ২০২৩
হিজলা প্রতিনিধি :: গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু শিকদার এর স্মরণে তাউরিয়া স্কুল এন্ড লেজে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ টিপু শিকদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাজাহান তালুকদার,হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মাষ্টার,হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১নং হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান,হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার,হিজলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজ মাহমুদ সহ হিজলা উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হিজলা উপজেলার সর্বস্তরের শ্রেণি প্রেশার মানুষ। বক্তারা জানান নিপু শুধু আওয়ামীলীগ নন, হিজলা উপজেলার মানুষের কাছে একজন আদর্শ মানুষ ছিলেন। তার মৃত্যুতে হিজলার অপুরনীয় ক্ষতি হলো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন আবু স্যার, অনুষ্ঠানটি সঞ্চালন
করেন ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি ইসহাক আমিন।