উজিরপুরে প্রধানমন্ত্রীর নির্দেশ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়

আপডেট: June 22, 2023

উজিরপুর প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অন্ততঃ একটি করে গাছ লাগান, তা বাস্তবায়নের লক্ষ্যে উজিরপুর উপজেলা কৃষি অফিস উদ্যােগে ৩ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়।

প্রধানমন্তী শেখ হাসিনার একটি বাণীতে তিনি বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে অক্সিজেন সরবরাহ করে, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করে। তাই প্রত্যেকের উচিত বনজ, ফলজ এবং ঔষধি তিনটি করে বৃক্ষ রোপণ করা। এদিকে প্রধানন্ত্রীর এ নির্দেশনা মানুষকে উৎসাহ দানে গাছের গুনাগুনের লিফলেট ফেজবুকে ছড়িয়ে দেন। উজিরপুর কৃষি অফিস উদ্যােগে ২২ জুন বিভিন্ন এলাকায় উপজেলাবাসীর মাঝে নারিকেলের চারা বিতরণ করে। এসময় তারা বলেন উজিরপুর এলাকায় ১ ইঞ্চি জমিও খালি জমি না থাকে সেই জন্য জনসাধারনকে বিশেষ ভাবে অনুরোধ করেন।

241 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন