২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

উজিরপুরে দেয়াল ভেঙ্গে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: জুন ২২, ২০২৩

উজিরপর প্রতিনিধি:: বরিশাল উজিরপুর বামরাইলই উনিয়নের দক্ষিণ হস্তিসুন্ড এলাকায় ২য় শ্রেনীর শিক্ষার্থী মোঃ সামীর তালুকদার দেয়াল ভেঙ্গে মাথায় পরলে ঘটনা স্থলে মৃত্যু হয়। ২২ জুন বেলা ১২ টা দিকে এই ঘটনা ঘটে। নিহত সূএে জানা জায়

বেলা ১২ টা দিকে ঐ এলাকার মাসুম মোল্লা নামের এক ব্যক্তির পরিত্যক্ত বিল্ডিং এর কাছে সামীর তালুকদার গেলে দেয়াল ভেঙ্গে তার মাথায় পরলে ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তার মৃত্যুর গোষনা দেয়। ঐ শিক্ষার্থী উজিরপুর ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র তার পিতার নাম মালেক তালুকদার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ হস্তিসুন্ড গ্রামের বাসিন্দা।

264 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন