২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

উজিরপুরের বামরাইল খোলনা শহীদ স্মৃতি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি সদস্য সুমন

আপডেট: জুন ২২, ২০২৩

উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ১২২নং খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সকল জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম সুমন।

বৃহস্পতিবার(২২ জুন)শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ শাহনাজ বেগম শিল্পী, প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন প্রধান শিক্ষক নাজমুল হক।

উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বসার মৃধা,ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম, বামরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান সজিব শরীফ, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন খলিফা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সুমনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ইউনিয়নবাসী।

487 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন