
আপডেট: April 24, 2025
সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি ঃঃ ২৩ এপ্রিল বিশ্ব বইদিবসে বই বিষয়ক সংগঠন বইচিন্তার আয়োজনে সন্দ্বীপ উপজেলা পাবলিক লাইব্রেরিতে বুধবার সন্ধ্যা বই আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বই চিন্তার সমন্বয়ক নজরুল নাইম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক নিঝুম খান, মগধরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, মাওলানা শরিফ হায়দার, সাংবাদিক ইলিয়াছ সুমন ও ফয়সাল আসীর, সফিকুর রহমান, মাইনউদ্দীন, আমিনুর রসুল রিয়াদ, হুমায়ুন হাসান পাঠওয়ারী, শামীম আহমেদ, সৌরভ দাশ, আলাউদ্দিন, সজীব উদ্দিন, মুশফিক রহমান, তাহিম, আবির, তাসমি হৃদয় প্রমুখ।