সাগরে ৩ নং সতর্ক সংকেত, সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

আপডেট: June 17, 2025

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধিঃঃ, ১৭ জুন ২০২৫: বঙ্গোপসাগরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এতে উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিসির চট্টগ্রাম জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র মজুমদার জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তিনি বলেন, “যাত্রীদের জীবন-নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।”

নৌপরিবহন কর্তৃপক্ষ সবাইকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, প্রয়োজন ছাড়া সাগর বা কোনো নৌপথে যাতায়াত থেকে বিরত থাকার জন্য জনসাধণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সমুদ্র বন্দরসমূহকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে সমুদ্রবেষ্টিত অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়া এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে।

255 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন