সাতক্ষীরায় ২ গ্রুপের গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

আপডেট: August 23, 2019

সাতক্ষীরায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে শীর্ষ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ৫০ কেজি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ীর নাম মুনসুর শেখ। তিনি শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আহাদ আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন