১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হঠাৎ ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই দাম বেড়েছে পেঁয়াজের। কেজি প্রতি পেঁয়াজ ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

এদিকে দাম বেড়েছে চিনি ও সয়াবিন তেলের। সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা। তবে মাছ ও সবজির দাম কিছুটা কমেছে।
রাজধানীর নতুন বাজারের দোকানীরা জানিয়েছেন, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেকটাই বেশি, তাই দামও কমতির দিকে। তবে বাড়তি কেবল করলা আর দেশি ও ভারতীয় পেঁয়াজের দর।

এদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গরুর মাংস সাড়ে পাঁচশ টাকা, খাসি সাড়ে সাতশ’ টাকা দরে। চালের দাম আগের মতোই আছে।

131 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন