
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
মোঃ আলীনুর ইসলাম নয়ন,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলায় উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পাড়াপাড় করার সময় ১ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামীন ব্যাংকের কর্মচারী রিপন বিশ্বাস ঘাতক সাকুরা পরিবহনের চাপায় নিহত হন। নিহত রিপন বিশ্বাস (৪৩), আগৈলঝারা উপজেলার রামান্দী গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর গ্রামীণ ব্যাংকের একজন কর্মচারী রিপন বিশ্বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী প্রধান সড়কে পারাপারের সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা বাস যার রেজিস্ট্রেশন নং -ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫ গাড়িটি দ্রুত বেপরোয়া ভাবে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে স্বজোড়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যান। তবে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরিবহনের চালক পলাতক রয়েছে এবং হেলপাড় আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতের পরিবার মামলা দায়ের করলে মামলা নেয়া হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।