
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬

হিজলা প্রতিনিধ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল ৪ এর নির্বাচনী প্রচারণা উপলক্ষে। হিজলা উপজেলার কাউরিয়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি মিছিল হাত পাখার পক্ষে কাউলিয়া বাজার প্রদক্ষিণ করেন। মিছিল শেষ হাত পাখার পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয় ।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মিজানুর রহমান বেপারী সহ-সভাপতি ইসলামীন্দ্র বাংলাদেশ হিজলা উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৪ এর হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আলহাজ্ব আল আমিন সাইফি। সহকারী দপ্তর সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন সৈয়দ মোজাম্মেল হক মাসুদ, মাওলানা আব্দুল্লাহ বিন কালাম। মোঃ কাঞ্চন সরদার ইসলামী শ্রমিক আন্দোলন হিজলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করে। তাই তিনি এদেশের জনগণের কাছে ভোট প্রদানের আহবান করেন। আপনারা যাচাই-বাছাই করে নিজের বিবেক খাটিয়ে দেখবেন কোন দলটি ইসলামের হুকুম আহকাম পুরাপুরি মেনে চলার চেষ্টা করে এবং দেশ ও মানবতার পক্ষে সঠিকভাবে কাজ করার চেষ্টা করে। যদি আপনাদের দৃষ্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা সঠিক ইসলামিক দল মনে হয় তাহলে হাত পাখার পক্ষে ভোট দিয়ে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ দিন। এবং তিনি আরো বলেন ইসলামী আন্দোলন কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। তাই এদেশের শীর্ষস্থানীয় ওলামায়েকরাম এবং বিভিন্ন জ্ঞানী এবং বিভিন্ন শ্রেণীর লোকজন এখন ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা শুরু করেছে।