
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
মোঃ আলীনুর ইসলাম নয়নঃউজিরপুর প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন অনিয়ম ও কারচুপির সুযোগ নেই। ৮৪টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সেনা বাহিনীসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে, এরপরেও ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিং এজেন্ট ও প্রিজাইডিংসহ সংশ্লিষ্টরা ভোট গ্রহনে কোন ধরনের অনিয়মের সাথে জড়িয়ে পড়লে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।
বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় এ হুশিয়ারি বার্তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা।বরিশাল ভ্রমণ গাইড
উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি রকি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মোঃ জহির উদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হাসান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মাইনুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রানীসম্পদ কর্মমকর্তা গোলাম মাওলা, উজিরপুর সরকারি ডব্লিউবি মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিরা পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি, উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খান, উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমনসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
এ সময় আইন শৃঙ্খলা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা বলেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত এবং জনগনকে ভয় ও শঙ্কা মুক্ত নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে ৮৪টি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।
উজিরপুরে পুরুষ ভোটার সংখ্যা-১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন,মহিলা ভোটার সংখ্যা-১ লক্ষ ১৬ হাজার ২৯ জন, হিজড়া ভোটার সংখ্যা-১ জন, সর্বমোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা-৮৪ টি।