১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

উজিরপুরের সাতলায় দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক।

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬

মোঃ আলীনুর ইসলাম নয়ন: উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় বরিশাল জেলায় উজিরপুর উপজেলার সাতলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়নের সেক্রেটারী মুহাম্মাদ আব্দুল কাদির জিব্রানের সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১দলীয় জোট সমর্থিত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের হ্যাভীওয়েট সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের অন্যতম শরীক এনসিপির বরিশাল জেলার সদস্য সচিব আবু সাঈদ ফেরদৌস, এ্যাড আজম খান, মাওলানা মোঃ আঃ খালেক, মোঃ খোকন সরদার, সহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

264 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন