১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

নগরীর ২০ নং ওয়ার্ডে  ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃঃ নগরীর ২০ নং ওয়ার্ডে  ধানের শীষের প্রার্থী  মজিবুর রহমান সরোয়ারের  পক্ষে  গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সাবেক এমপি ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। কর্মসূচির অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেন।

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার আদায়ের বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড নির্বাচনী আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, মহানগর বিএনপির সদস্য অনুপম ভাই, জেলা বিএনপির সদস্য মুশফিক হাসান মাসুম, মোঃ শহিদুল ইসলাম সোহেল, আকবর, সাওন ও লাবু সহ মহানগর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আরও জানান, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা ও আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

111 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন