১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলার হরিনাথপুরে হাতপাখার প্রচারণায় সৈয়দ ইসহাক মো:  আবুল খায়ের

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬


হিজলা প্রতিনিধি  ::  বরিশাল ৪ আসন (হিজলা মেহেন্দিগঞ্জ কাজির হাট) আসনের হাতপাখা প্রতীকের জনসভার আয়োজন করা হয় হিজলা উপজেলার হরিনাথপুর বন্দরে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব হাত পাখার পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলিটি বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন। মিছিল শেষে গোহাট ময়দানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন মোহাম্মদ আবুল খায়ের সরদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিনাথপুর ইউনিয়ন শাখা। উক্ত সভায় প্রদান  অতিথি ছিলেন বরিশাল ৪ হাত পাখার পদপ্রার্থী সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আল আমিন সাইফি, সহকারী দপ্তর সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি। কেন্দ্রীয়  কার্যকারী পরিষ। আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোজাম্মেল হক মাসুদ, আলহাজ্ব মিজানুর রহমান বেপারী, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা আব্দুল্লাহ বিন কালাম, মাওলানা সাইফুল ইসলাম আজিজী, মাওলানা আব্দুস সাত্তার, মোঃ কাঞ্চন সরদার, কাজী মাহফুজ মোস্তফা নোমানী সহ সংগঠনের  বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামের পক্ষে শুধু একটি দলই আছে অন্য যারা আছে তারা পুরাপুরি ইসলামের পক্ষে নাই। তিনি উদাহরণ হিসাবে বলেন তিনটি জিনিসের নাম ইসলাম। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজের পরিণত করা। অন্য যারা ইসলামিক দল দাবি করেন তারা মুখে বলছে ক্ষমতায় গেলে সরিয়া আইন জারি করবেন না এক নম্বর বিষয়। দুই নাম্বারে অন্তরের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তিন নাম্বারে কাজে তারা বলেছেন ছেলে বন্ধুরা সাইটে যান মেয়ে বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। এই উদাহরণ দ্বারা কি বুঝাতে চান। তিনটি বিষয়ের দুইটি আমরা যেই দলের ভিতরে পাই নাই তারা ইসলামিক দল হতে পারে না। তাই তিনি সবার কাছে আহ্বান রাখেন আসুন আমরা সবাই ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দিয়ে এদেশে সরিয়ে আইন কায়েম করি। এদেশে সরিয়া  আইন তথা ইসলামী আইন চালু হলে কোন দুর্নীতি থাকবে না। কোন অন্যায় থাকবে না, কোন প্রতিহিংসার রাজনীতি থাকবে না।  সকল দল ও সকল ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবে এবং এই দেশটি তাড়াতাড়ি উন্নত হতে পারবে। কারণ ইসলামের বাহিরে কখনোই শান্তি নাই এবং হতেও পারে না যা ৫৪ বছর এদেশের জনগণ দেখছে।

90 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন