
আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬
মোঃ আলীনুর ইসলাম নয়ন: উজিরপুর প্রতিনিধিঃঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায়
বরিশাল জেলায় উজিরপুর উপজেলার সাতলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৭ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৫ টায় হাতপাখার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময়ে ইসলামী আন্দোলন এর সাতলা ইউনিয়নের সেক্রেটারী মুফতি শফিকুল ইসলামের সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনিত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী
মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওছার বাংগালী ও মাওলানা মোহাম্মদ মোজাম্মেল বালী সহ সভাপতি উজিরপুর উপজেলা এছাড়া ইসলামী আন্দোলন এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।