১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলায় ধানের শীষের উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত: ঐক্যের ডাক তুহিনের।

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬

হিজলা উপজেলা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসানের  পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। শনিবার বিকেলে হিজলা উপজেলায় আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠক কার্যত বিশাল জনসভায় পরিণত হয়।

শনিবার বিকেল ৪টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন।

বক্তব্যের শুরুতে জহির উদ্দিন তুহিন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা একবারের মতো সবাই ঐক্যবদ্ধ হবেন। প্রিয় ভাইয়েরা, যদি ভোটের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু ভোটের মাধ্যমে যদি সত্যিকারের একজন নেতা নির্বাচিত করা হয়, তবে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

হিজলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির ২নং ওয়ার্ডের আহ্বায়ক মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আমিন মারুফ হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে মোঃ রাজিব হাসানকে বিজয়ী করতে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন