১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ভোটের ময়দানে প্রতিশ্রুতির ফুলঝুরি, বাবার,মুক্তির আকুতি নিয়ে মাঠে প্রার্থীর মেয়ে

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাহজাহান খান :এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বরিশাল -৩(বাবুগঞ্জ -মুলাদী) আসনে শেষ মুহূর্তে যখন প্রার্থীদের প্রচারণায় উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বপ্নের বাংলাদেশের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন , ঠিক তখনই ভোটের রাজনীতিতে ভিন্ন এক করুণ গল্প সামনে এনেছেন জাতীয় পার্টির প্রার্থীর,মেয়ে।

নির্বাচনী পথসভা ও গণসংযোগে তিনি ভোটারদের কাছে একটাই আবেদন রাখছেন—একটি ভোট, শুধু একটি ভোট, যা নাকি ফিরিয়ে দিতে পারে তার কারাবন্দি বাবার মুক্তি। রাজনৈতিক ভাষণের চেয়ে তার কণ্ঠে বেশি শোনা যাচ্ছে মেয়ের আকুতি, বাবাকে হারানোর বেদনা আর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি।
স্থানীয় এক নির্বাচনী সভায় আবেগাপ্লুত কণ্ঠে ওই প্রার্থীর মেয়ে হাবিবা কিবরিয়া বলেন,আমার বাবা তিন তিনবার এমপি থাকা কালীন কোন ক্ষমতার দাপট দেখায় নায়নি। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই। আপনারা যদি আমার বাবাকে একটি সুযোগ দেন, একটি ভোট দেন—আমার বিশ্বাস, ন্যায়বিচার একদিন আসবেই।
সোমবার( ৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গণসংযোগ শেষে মিষ্টি মারগার সংলগ্ন এলাকায় পথসভা তার এই বক্তব্যে উপস্থিত ভোটারদের মাঝে নেমে আসে নিস্তব্ধতা। কেউ কেউ চোখ মুছেছেন, কেউ আবার বিস্ময় নিয়ে তাকিয়ে থেকেছেন। রাজনীতির কঠিন বাস্তবতার ভেতরে এমন ব্যক্তিগত বেদনার প্রকাশ ভোটারদের মধ্যেও তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় বাসিন্দাদের একজন বলেন,
সব প্রার্থীই বড় বড় কথা বলেন। কিন্তু কারাবন্দি মেয়ে যা বললেন, সেটা রাজনীতি না—এটা একজন মেয়ের কান্না।এদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য নির্বাচনের মাঠে নতুন এক আবেগী মাত্রা যোগ করেছে। এতে ভোটারদের সহানুভূতি যেমন পাওয়া যেতে পারে।
সব প্রতিশ্রুতি, স্লোগান আর পোস্টারের ভিড়ের মাঝেও এই নির্বাচনে তাই আলাদা করে চোখে পড়ছে কারাবন্দি জাতীয় পার্টি প্রার্থীর মেয়ের কণ্ঠ—যেখানে ভোটের মাধ্যমে কারাগার থেকে স্পষ্ট বাবাকে ফিরে পাওয়ার নিঃশব্দ।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন