১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ধানের শীষ জিতলে হিজলা আর অবহেলিত থাকবে না- রাজিব আহসান

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

হিজলা প্রতিনিধি :: ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে হিজলা উপজেলায় সর্বশেষ আয়োজিত জনসভা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে হিজলা আর অবহেলিত থাকবে না, যারা স্বপ্ন দেখাতে পারবে জনগণ তাদের সাথে থাকবে।

 আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব।আমরা বিগত দিনে দেখেছি পুলিশ  মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে।

আমি হিজলা মেহেন্দিগন্জের এমপি হলে নিরপরাধ কাউকে কোন বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করতে পারবে না। রাস্তাঘাট নির্মাণ করব, নদী ভাঙ্গন রোধে কাজ করব, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করব, হিজলায়  আধুনিক হসপিটাল নির্মাণ করা হবে,উপজেলা পরিষদ ভবন, হিজলায় একটি আধুনিক অডিটোরিয়াম, সহ রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। এক কথায় নাগরিক সেবা হিজলা উপজেলার প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।

 আমি আপনাদের কাছে রাজনীতি করতে আসিনি, আমি ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান রাজীব আহসান।সোমবার বিকাল ৪টায় হিজলা উপজেলা পরিষদ  মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন।

এসময় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন , সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন। বিএনপি নেতাকর্মীদের পদ আচরণায় উপজেলা পরিষদ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন