২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রতিপক্ষকে “ফাসানোর” অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃঃবরিশালের ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাদামতলা এলাকায় দেলোয়ার চৌধুরী হত্যা মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মামলায় প্রতিপক্ষকে “ফাসানোর” অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মিন্টু মেম্বারকে মামলায় জড়ানোর চেষ্টা করছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এলাকাবাসীর দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন তার ভাই মনিরুজ্জামানকে আগামী নির্বাচনে প্রার্থী করার প্রস্তুতি নিচ্ছেন। সে কারণে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মিন্টু মেম্বারকে আইনি জটিলতায় ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মিন্ট মেম্বার বলেন, তিনি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রের শিকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

অন্যদিকে সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন