৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

আপডেট: মার্চ ৭, ২০২৬

ঝালকাঠিত প্রতিনিধি ঃঃ ঝালকাঠিতে আলাদা অভিযানে ইয়াবাসহ দুই কারবারি যথাক্রমে মোঃ রিপন খলিফা (৩৯) ও রনি মুন্সি (৩৮) নামের দুই জনকে আটক করেছে ঝালকাঠি ডিবির এস আই হারুনার রসিদ। আটককৃত রিপন খলিফা নলছিটি পৌরসভার সিকদার পাড়া এলাকার মৃত মহরম খলিফার ছেলে ও রনি মুন্সি বরিশাল ২৬ নং ওয়ার্ডের কালিজিরা বাজারের প্রাণ আরএফএল এর মোড়ের শাহিন মুন্সির ছেলে। গত ৫ মার্চ রাত পৌনে ১০ টার সময় ২৫ পিচ ইয়াবাসহ নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শিমুল তলা স্ট্যান্ড থেকে ও রনি মুন্সিকে ৬ মার্চ রাত প্রায় ১০ টার সময় নলছিটি উপজেলার রায়াপুর বটতলা স্ট্যান্ড এর নিকটে ২২ পিচ ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নলছিটি থানায় ডিবি বাদি হয়ে আলাদা দুটি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন ডিবি ওসি তৌহিদ।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন