
আপডেট: এপ্রিল ১৫, ২০২৬
শাহজাহান খান ঃবাংলা নববর্ষ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলপনা অঙ্কনসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম।
মঙ্গলবার ১৪এপ্রিল নববর্ষকে বরণ করে নিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রঙিন আলপনায় সেজে ওঠে চারপাশ। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে আসমা উল হুসনা এবং সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড তামান্না। তারা নিজ হাতে আলপনা আঁকার মাধ্যমে শিশুদের সাথে উৎসবের আনন্দে যোগ দেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত থেকে নববর্ষের এই আয়োজন উপভোগ করেন। রঙ-বেরঙের নকশা ও ফুলেল আলপনায় পুরো চত্বর যেন উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।