
আপডেট: এপ্রিল ২৮, ২০২৬

বিজয় নিউজ ::
হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারে বসা একজন ব্যক্তিকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিষদ নেই, নেই চেয়ারম্যান, নেই ভাইস চেয়ারম্যান গন ও। তবে চেয়ারম্যানের চেয়ারে বসা কে এই ব্যক্তি।
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুপতি। সুরক্ষিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের পরিষধ কক্ষ। সুরক্ষিত এই কক্ষটিতে দুটি চেয়ার সংরক্ষিত। একটি রয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের এবং আর একটি চেয়ার স্থানীয় এমপির জন্য নির্ধারিত। পার্শ্বে রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ।
২৭ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে একজন লোককে বসে থাকতে দেখা যায়। ছবিটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় চাউর হলেও হিজলা উপজেলা পরিষদ এর পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে এর জবাব মিলেনি। দায় স্বীকার করেনি কোন পক্ষ। এ নিয়ে তোলপার হিজলা।
এস এম মনির হোসাইন নামের নামের একজন লিখেছেন, এটাতো হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে বসে আছে পরিষদের সচিব চেয়ারম্যানের দায়িত্ব হয়তবা পেয়েছে তাই চেয়ারে বসেছে।
অপরজন লিখেছেন, চেয়ারম্যান নাই তাই চেয়ারম্যানের চেয়ার দখলের চেষ্টা।

নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করছে, হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষটি পরিত্যক্ত। ওই কক্ষে ঢুকে পড়েন হরিনাথপুর ইউনিয়ন পরিষদ সচিব ফেরদৌস হাসান লিমন । তিনি তার সঙ্গীদের নিয়ে পরিষদ চেয়ারম্যানের চেয়ারটিতে বসেছিলেন। তার সাথে যুক্ত ছিলেন পোশাক ধাড়ি কয়েকজন লোক। তাদের তথ্য পাওয়া যায়নি।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদ সচিব ফেরদৌস হাসান লিমন এর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। বেশ কিছুদিন আগ থেকে হরিনাথপুর ইউনিয়ন সচিব আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। তাকে নিয়ে অস্বস্তিতে হিজলা উপজেলার সাধারণ মানুষ সহ প্রশাসন ।