৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় ইটভাটায় হামলা ভাঙচুর ৩ লক্ষ টাকা ছিনতাই

আপডেট: মে ৩, ২০২৬


মারুফ হাওলাদার ::

হিজলায় ইটভাটায় শিক্ষকের নেতৃত্বে স-দলবলে হামলা ভাঙচুর। ৩ লক্ষ টাকা ছিনতাই। থানায় অভিযোগ।
হিজলা উপজেলার সিদ্দিকুর রহমান মরুর ইট ভাটায় হামলা চালিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি নামধারী নেতা মামুন মাস্টার। সশস্ত্র হামলায় ইট ভাটার অফিস কক্ষ লন্ড ভন্ড করে মামুন বাহিনী। এ সময় হামলাকারীরা মরুর ভাইকে আহত করে। থানায় অভিযোগ করেন সিদ্দিকুর রহমান মরু।
কে এই মামুন?
বাবা আব্দুর রাজ্জাক ছিলেন রেজিস্ট্রি প্রাইমারির সহকারী শিক্ষক। এক সময় বিএনপি নেতাছিলেন । এখন প্রয়াত। ৫ আগস্ট পরবর্তী আঙ্গুল ফুলে কলা গাছ হন পুত্র মামুন মাস্টার। এখন তিনি কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট এর আগে তিনি ছিলেন পংকজ নাথের অনুসারী। হালে বিএনপি দাবিদার। এখন দু দুটি ইট ভাটার মালিক। এই হঠাৎ ইট ভাটার মালিক হওয়া নিয়ে নিজ দলে রয়েছে মুখর চোখ আলোচনা।
মামুন গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক। তার এই দাপট এবং অবৈধ অর্থের উৎস নিয়ে চলছে চুল চেড়া বিশ্লেষণ। মাসকাটা গ্রামে ছোট্ট একটি বাড়িতে থাকতেন মামুন। আওয়ামী লীগের সাথে রয়েছে তার সখ্যতা। স্থানীয় পংকজ নাথের অনুসারী পারভেজ এবং তুহিন নামের ব্যক্তির সাথে তার সখ্যতা। এদের সাথেই তার এখন জমজমাট অবৈধ ইট ভাটার ব্যবসা।
গঙ্গাপুর এবং দুর্গাপুরে অবৈধ ইট ভাটায় অবৈধ মাটিকাটা নিয়ে রয়েছে আলোচনা। থানায় অভিযোগ। ওর ভাবের কারণে কোনটিতেই আচর লাগেনি তার গায়ে।
স্থানীয় কবির শেখ, কামাল সরদার অভিযোগ করে জানান, তার জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায় মামুন। পরবর্তীতে ওই জমি থেকে ১০ ফুট গভীর করে মাটি তুলে নেন মামুন। বিষয়টি নিয়ে হিজলা থানায় লিখিত অভিযোগ করেও বিচার পাননি তারা। শুধু এতেই ক্ষান্ত হননি মামুন। চর দুর্গাপুর এলাকার বিভিন্ন জনের জমি থেকে দলীয় প্রভাব খাটিয়ে মাটি কেটে নেন তিনি।
সিদ্দিকুর রহমান মরু জানান, ২ রা মেয়ে শনিবার রাত আনুমান ৮টার দিকে সদল বলে হামলা চালায় শিক্ষক মামুন । অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালায়। শ্রমিকদের তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছোট ভাই  বাধা দিতে গেলে তাকেও মারধর করে। এ বিষয়ে হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামুন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
হিজলা থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান , ইটভাটার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

901 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন